শিক্ষা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বিশ্বদ্যিালয়ে ১৫ আগস্ট রোজ সোমবার সকাল ১০ টায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পরই শোক দিবস উপলক্ষ্যে শুরু হয় আলোচনাসভা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান ও প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড.এম. আবুল কাশেম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর শহীদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর এএইচএম মোস্তাফিজুর রহমান, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব  মশিহুর রহমান, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. আনিছুর রহমান।

 

অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স/ঈ