সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে স্ত্রী খুনের অভিযোগে স্বামী আটক

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০১৭১ মিনিট পড়া
গাজীপুরে স্ত্রী খুনের অভিযোগে স্বামী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী হানিফকে (৩২) আটক করেছে পুলিশ। আটক হানিফ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজনু মিয়ার ছেলে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, মেয়ে খুকুমনি (২২) স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার পরান মণ্ডলেরটেক এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে শনিবার সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘরে থাকা দা দিয়ে খুকু মনির গলা ও পেটে আঘাত করে হানিফ।

এসময় খুকুমনির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেয়। গুরুতর অবস্থায় খুকু মনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার জানান, এ ঘটনায় ঘাতক স্বামীকে পুলিশ আটক করেছে। তবে কী নিয়ে ওই হত্যাকাণ্ড হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

 

সূত্র: বাংলাট্রিবিউন