নিজস্ব প্রতিবেদক: শুভসংঘ রাজশাহী কমিটির সাধারণ সভা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন শুভসংঘ রাজশাহী এর পৃষ্টপোষক কালের কন্ঠ রাজশাহী’র ব্যুরো প্রধান রফিকুল ইসলাম।
কালের কন্ঠ শুভ সংঘের সহ-সভাপতি শফিক আজম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান নবাব, সদস্য এ্যাডভোকেট শাহিনুল হক মুন, শিফা আঞ্জুম, রুহিত গাফফার, তাসনিম ইসলাম পিংকি, মৌতাসিম হাসান, শেখ ফারজানা, হাসি রানী নাথ, মেহেদী হাসান, আশিকুর রহমান, খলিলুর রহমান, রায়তুন্নাহার রিয়া প্রমুখ।
সভায় শুভসংঘের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। পরিশেষে আগামি শনিবার ১৫ জুলাই রাজশাহী কলেজে অনুষ্ঠানের মাধ্যমে কলেজ ইউনিটের সাথে নতুন জেলা কমিটির নাম ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।

এতে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ওই দিন রাজশাহী কলেজে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়।










