জাতীয়

যশোরে হৃদরোগে পুলিশের এএসআই’র মৃত্যু

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোরে হৃদরোগে আক্রান্ত হয়ে কোতোয়ালী মডেল থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার (১৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত এএসআই বিল্লাল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তলবাড়িয়া গ্রামের গেলিয়ার হোসেনের ছেলে।

 

যশোর কোতোয়ালী মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ডিউটিতে থাকাকালীন রাত ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

 

এএসআই বিল্লালের মৃত্যুর খবর শুনে যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সরোয়ার, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহাসহ সিনিয়র অফিসাররা হাসপাতালে ছুটে যান।

সূত্র: বাংলা নিউজ