সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

মোদীকে ‘খোলা পা’ দেখিয়ে বিতর্কে জড়ান প্রিয়ঙ্কা, অবশেষে কারণ ফাঁস

নিউজ ডেস্ক৬ জুলাই ২০১৭১ মিনিট পড়া
মোদীকে ‘খোলা পা’ দেখিয়ে বিতর্কে জড়ান প্রিয়ঙ্কা, অবশেষে কারণ ফাঁস

সিল্কসিটিনিউজ ডেস্ক: হাঁটু পর্যন্ত পোশাক পরে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করা নিয়ে কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। এবার সে বিষয়ে মুখ খুললেন তাঁর মা মধু চোপড়া।

ঘটনার সূত্রপাত ছিল অনেকটা এইরকম। প্রধানমন্ত্রীর বার্লিন সফরের মধ্যেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন বলিউড অভিনেত্রী। বেশ খানিক্ষণ বৈঠকও করেন দু’জনে। এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের সাক্ষাতের ছবি ফেসবুক পেজে পোস্ট করেন প্রিয়ঙ্কা। তবে পোস্ট করার পরই ছবিতে প্রিয়ঙ্কার পোশাক দেখে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। কেন ছোট পোশাক পরে মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি, এই প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। শুরু হয় তর্ক-বিতর্ক। এ নিয়ে এতদিন তিনি বা তাঁর পরিবারের পক্ষ থেকে কেউই মুখ খোলেননি।

তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, মেয়ের এই ছোট পোশাক পরে মোদীর সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলছেন মা মধু চোপড়া। তিনি বলেন, আমি আমার মেয়েকে শিখিয়েছি, ‘‘তুমি যদি কোনও ভুল না কর, তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নেই’। প্রিয়ঙ্কা সেদিন ‘বেওয়াচ’-এর প্রচারে যাচ্ছিলেন। আচমকাই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়ে যায়। সেইসময় পোশাক পাল্টে এসে মোদীর সঙ্গে দেখা করার সময় ছিল না। সেদিনের বৈঠকটি পূর্ব পরিকল্পিত ছিল না, পুরোটাই আচমকা ঘটে যায়। সূত্র: এবেলা