আন্তর্জাতিক

অ্যান্টি ড্রোন প্রযুক্তি উদ্ভাবনে প্রথম সেন্টার গড়ল চিন

নিউজ ডেস্ক৪ জুলাই ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: বেআইনি ড্রোনকে নীচে নামানোর প্রযুক্তি উদ্ভাবনের এই প্রথম দেশে রিসার্চ সেন্টার তৈরি করল চিন৷ দেশের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশে তৈরি হয়েছে চিনের এই নয়া সেন্টার৷ চিনের সংবাদ মাধ্যম সূত্রে খবর, অ্যান্টি ড্রোন প্রযুক্তি উদ্ভাবনের জন্যই এই নয়া পন্থা বাতলেছে লাল ড্রাগনের দেশ৷

জানা গিয়েছে, চিনের ২০টি সংস্থা যৌথ বাবে তৈরি করেছে এই রিসার্চ সেন্টার৷ যাদের মধ্যে বেশির ভাগই রিসার্চ সংস্থা ও ড্রোন প্রস্ততকারক সংস্থা৷ চিনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে কাজ করছে এই সেন্টারটি৷ এই নয়া সেন্টার স্থাপনের মূল লক্ষ্য দেশের আরও বেশি মানুষকে অ্যান্টি ড্রোন প্রযুক্তির পাঠ পড়ানো৷ এমনই জানিয়েছেন, সেন্টারের সঙ্গে যুক্ত এক ব্যক্তি৷

জানা গিয়েছে, ড্রোনের মাধ্যমে হামলা বৃদ্ধি পেয়েছে চিনে৷ ২০১৫-এ যার সংখ্যা ছিল পাঁচ৷ এক লাফে ২০১৬-এ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৷ সেই থেকে শিক্ষা নিয়েই এই ব্যবস্থা নিয়েছে চিনা প্রশাসন৷