সিল্কসিটিনিউজ ডেস্ক:
সমীক্ষা বলছে, ভারতে হৃদরোগে আক্রান্ত হন বছরে প্রায় ২০ লক্ষ মানুষ। যার থেকে প্রতি ৩৩ সেকেন্ডে মৃত্যু হয় একজনের।
শুধুমাত্র খাওয়াদাওয়া বা ওজন নয়, হার্টের সমস্যা হতে পারে অনেক কারণেই। জেনে রাখুন, সেই সব ছোট ছোট কারণগুলি, সঙ্গে প্রতিরোধ ও প্রতিকারের উপায়ও—

১। আওয়াজ— যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন যে, পারিপার্শ্বিক আওয়াজে ঘন ঘন পরিবর্তন হলে তা হার্ট রেটের উপরে প্রভাব ফেলে।
২। ছুটির দিনে বেশি ঘুম— সারা সপ্তাহের ক্লান্তি কাটাতে ছুটির দিনে বেশিক্ষণ ঘুমনোই যেন সহজ সমাধান। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আরিজোনার গবেষকরা বলছেন যে, সপ্তাহের অন্যান্য দিনের মতোই ঘুমনো উচিত ছুটির দিনে। না হলে, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় ১১%।
৪। ব্লাড গ্রুপ— ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি-র প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ‘A’, ‘B’ ও ‘AB’ ব্লাড গ্রুপের মানুষের তুলনায় ‘O’ গ্রুপের মানুষ একটু হলেও সুরক্ষিত হার্টের অসুখ থেকে। তাই উপরোক্ত ব্রাড গ্রুপের অধিকারীরা একটু সাবধানে থাকুন।
৫। স্তন্যপান— যে মহিলারা শিশুদের স্তন্যপান করিয়েছেন তাঁদের হৃদরোগের সম্ভাবনা কিছুটা কম, জানা গিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে।
৬। মানসিক চাপ— মিউনিকের টেকনিক্যাল ইউনিভারসিটি জানিয়েছে যে, ডিপ্রেশন, দুশ্চিন্তা বা মানসিক চাপ হার্টের উপরেও চাপ ফেলে।
৭। কোলেস্টেরল থেকে সাবধান— সাধারণ তেলের বদলে খাবারে ব্যবহার করুন অলিভ অয়েল জাতীয় তেল, যা কোলেস্টেরল থেকে আপনার হৃদযন্ত্রকে বাঁচাবে। সূত্র: এবেলা









