সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

লংগদুতে বিপুল অস্ত্র ও সেনা পোশাক উদ্ধার

নিউজ ডেস্ক২৯ জুন ২০১৭১ মিনিট পড়া
লংগদুতে বিপুল অস্ত্র ও সেনা পোশাক উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার ভোর থেকে শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে এ সব অস্ত্র ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একে ৪৭ রাইফেল, একটি অটোমেটিক রাইফেল, একটি চাইনিজ রাইফেল, চারটি ম্যাগজিন, ১৪৫ রাউন্ড গুলি, বেশ কয়েকজোড়া সেনাবাহিনীর পোশাক এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ দল গলাছড়ি এলাকায় একটি আস্তানা ঘেরাও করে অভিযান শুরু করে। পরে ওই আস্তানা থেকে সকাল পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। অভিযান শেষ হয়েছে। অভিযান সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। সূত্র: রাইজিং বিডি