শিক্ষা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ব্যবসায় শিক্ষা বিভাগে সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং বিভাগ সম্পর্কিত তথ্য অভিভাবকদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

এসময় উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং অভিভাবকদের মতামত শুনে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

উল্লেখ্য যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অভিভাবকদের সাথে এধরনের মত-বিনিময় সভা নিয়মিতভাবেই আয়োজন করে থাকে।

স/অ