সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

খুলনায় সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক২৫ জুন ২০১৭১ মিনিট পড়া
খুলনায় সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আটরা বাইপাস রেললাইন সংলগ্ন সড়কে শনিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা কমল কৃষ্ণ পাল (৪০) নামে এক সোনা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার সহকারী কমিশনার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন রঞ্জন সরকার বলেন, ‘কমল কৃষ্ণ পালকে গলায় আঘাত করা হয়। এরপর সে রক্তাক্ত অবস্থায় স্থানীয় পুলিশ বক্সের সামনে গিয়ে অচেতন হয়ে পড়ে। চেকপোস্ট পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

নিহতের বড় ভাই খোকন পাল বলেন, ‘ভাইয়ের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছি। আত্মীয় স্বজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছেন।’ কমল কৃষ্ণ পাল স্থানীয় নিউ ভাই বন্ধু জুয়েলার্সের স্বত্বাধিকারী বলে তিনি জানান। সূত্র: বাংলা ট্রিবিউন