সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

ঈদের পরে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে : খালেদা জিয়া

নিউজ ডেস্ক১০ জুন ২০১৭১ মিনিট পড়া
ঈদের পরে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে : খালেদা জিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: ঈদের পরে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এজন্য জোটকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ শনিবার ঢাকার হোটেল পূর্বাণীতে এক ইফতার পার্টিতে খালেদা জিয়া এ সব কথা বলেন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ( এনডিপি) এই ইফতার পার্টির আয়োজন করেন।খালেদা জিয়া বলেন, রোজার পর মানুষ নিজেরাই ঐক্যবদ্ধ হবে। এই জালেম এবং জুলুম-অত্যাচারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হবে।

তিনি বলেন, আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। অবশ্যই সেই নির্বাচন সহায়ক সরকারের অধীনে হতে হবে। হাসিনা মার্কা নির্বাচন চলবে না। সকলের অংশগ্রহণের সে নির্বাচনে আমরা হাসিনাকেও চাই।

এনডিপির চেয়াম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।