নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার দ্য আর্ট অফ প্রেজেন্টেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে শুক্রবার। অর্থনীতি বিভাগ ইংলিশ ক্লাব এ কর্মশালার আয়োজন করেছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্লাবের সভাপতি আরিফুর রহমান সবুজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রশিক্ষক হিসেবে থাকবেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক অনলাইন প্রতিষ্ঠান ‘বিডি ইয়ং স্টারস’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক তাওফিকুর ইসলাম এবং প্রশিক্ষক হাসান ইমাম রাজ। কর্মশালার জন্য মোট ২১০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী, অর্থনীতি বিভাগ ইংলিশ ক্লাবের সাধারণ সম্পাদক তানজিম ইব্রাহিম প্রমুখ।
স/শ









