অর্থ ও বাণিজ্য

বাড়ছে না করমুক্ত আয়ের সীমা

নিউজ ডেস্ক১ জুন ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তির ন্যূনতম করমুক্ত আয়ের সীমা এবারও থাকছে। সাধারণ করদাতাদের ক্ষেত্রে এই সীমা আড়াই লাখ টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত  জাতীয় সংসদে যে বাজেট পেশ করছেন তাতে বলা হয়েছে, আগামী বছরে করমুক্ত আয়ের সীমা ও করের হারে কোনও পরিবর্তন হবে না। তবে প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে  কর মুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার স্থলে ৪ লাখ টাকা প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
নারী ও ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ৩ লাখ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৪ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত কর দিতে হবে না।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত জাতীয় সংসদে নতুন অর্থবছরের ৪ কোটি ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন। সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম সাড়ে চার লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, আর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন