জাতীয়

ঝিনাইদহের শৈলকুপায় সরকারীভাবে চাউল সংগ্রহ অভিযান শুরু

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় সরকারীভাবে চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা সরকারী খাদ্য গুদামে চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

 
এ সময় উপজেলা চেয়ারম্যান সিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, গুদামের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, গুদামের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন মিলাররা উপস্থিত ছিলেন।

 
এ মৌসুমে উপজেলায় সরকারীভাবে চাউল সংগ্রহের লক্ষ মাত্রা ধরা হয়েছে ৯৩০ মেট্রিক টন। ৬৮ জন মিলারের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে চাউল সংগ্রহ করা হবে। সরকারীভাবে এ চাউল সংগ্রহ অভিযান শেষ হবে ৩১ আগস্ট তারিখ পর্যন্ত।
স/শ