লাইফ স্টাইল

দুধের বরফি

নিউজ ডেস্ক১৪ মে ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরফি সবার পছন্দের একটি মিষ্টি । এই পছন্দের মিষ্টিটি বাসায় তৈরি করতে চাইলেও ঝামেলার কথা চিন্তা করে আর হয়ে ওঠে না । কিন্তু ৫ মিনিটে যদি বরফি তৈরি করা যায়, তবে কেমন হয় বলুন তো ? কি, অবাক হচ্ছেন…

 

উপকরণ :

  • পাউডার মিল্ক – ২ কাপ
  • চিনি – ১ কাপ
  • পানি – ১ কাপ +১/৪ কাপ
  • বাদামগুঁড়া (আধা ভাঙ্গা)
  • গোলাপ জল – ১ চা-চামচ
  • ঘি – ১ চা-চামচ
  • এলাচগুঁড়া – ১/২ চা চামচ
  • সাজানোর জন্য বাদাম

 

প্রণালী :

  • একটা পাত্রে দুধ , বাদামগুঁড়া , এলাচগুঁড়া আর ঘি মিশিয়ে নিন ।
  • চিনি আর পানি জাল দিয়ে ঘন সিরা বানিয়ে নিন ।
  • সিরায় গোলাপজল দিন ।
  • এই রেসিপিটা তখন পার্ফেকট হবে যখন চিনির সিরা ঠিক মত হবে ।
  • খুব বেশি ঘন হলে শক্ত হয়ে যাবে , আবার পাতলা হলে বেশি নরম হয়ে যাবে ।
  • তবে বেশ ঘন হবে ।
  • চুলা বন্ধ করে , সিরা গরম থাকতেই অল্প অল্প করে গুঁড়া দুধ মেশাতে থাকুন ।
  • পুরো দুধ নাও লাগতে পারে ।
  • মিশ্রণটা বেশি পাতলা বা একদম শক্ত হবে না ।
  • পেস্ট-এর মতো হবে যেন পাত্রে সহজেই ঢালা যায় ।
  • একটা ঘি মাখানো পাত্রে ঢেলে উপরে বাদাম দিয়ে ১ ঘণ্টার জন্য সেট হতে রেখে দিতে হবে ।
  • ফ্রিজে ১ ঘণ্টার জন্য রাখলে আরো ভালো ।
  • এবার কেটে পরিবেশন করুন মজাদার দুধের বরফি ।

সূত্র: অনলাইন