সিল্কসিটিনিউজ ডেস্ক:
বোম্বে আইস হালুয়া খেতে খুবই মজাদার । ছোট বড় সবাই পছন্দ করে । ভিন্ন স্বাদের এই হালুয়া তৈরি করা খুব সহজ । ঘরে বসে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন ।

উপকরণ :
- তরল দুধ ২ কাপ
- সুজি সিকি কাপ
- ঘি সিকি কাপ
- চিনি আধা কাপ (বা স্বাদমতো)
- এলাচি গুঁড়া আধা চা-চামচ
- দারুচিনি গুঁড়া ১ চা-চামচ
- পেস্তা ও কাঠবাদাম কুচি সিকি কাপ
- সিএমসি ১ টেবিল চামচ
- হলুদ ফুড কালার ১ ফোঁটা
প্রণালী :
- দুধ ও সুজি মিশিয়ে চুলায় দিন ।
- এতে চিনি ও এলাচি গুঁড়া দিয়ে নাড়তে থাকুন ।
- মিশ্রণটি ঘন হলে ঘি দিয়ে ভুনতে থাকুন এবং আরও ঘন হয়ে এলে সিএমসি দিন ।
- সিএমসি ভালোমতো মিশে হালুয়া খামিরের মতো ঘন হলে নামিয়ে নিন ।
- দুই ভাগ করে এক অংশে হলুদ ফুড কালার মিশিয়ে নিন ।
- এবার একটি বড় লম্বা ফয়েল পেপারে এক ভাগ খামির নিয়ে ওপরে প্লাস্টিক র্যাপার দিয়ে পাতলা চারকোনা রুটি বেলে নিন ।
- কিছুটা বেলার পর ওপরে বাদাম কুচি ও দারুচিনি গুঁড়া ছিটিয়ে আবারও একটু বেলে নিন ।
- এখন এটি ২৪ ঘণ্টা রেখে দিন ।
- একইভাবে অন্য খামিরও হালুয়া বানিয়ে রাখুন ।
- হালুয়া শুকিয়ে গেলে চারকোনা করে কেটে কেটে সমমাপের পার্চমেন্ট পেপারে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ।
সূত্র: অনলাইন









