সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

সিদ্ধিরগঞ্জে ছেলের হাতে মা ‘খুন’

নিউজ ডেস্ক১০ মে ২০১৭১ মিনিট পড়া
সিদ্ধিরগঞ্জে ছেলের হাতে মা ‘খুন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূরু মিয়া (৪২) নামে একজনের বিরুদ্ধে মা রিজিয়া খাতুনকে (৬৭) কুপিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কদমতলী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

নিহত রিজিয়া বেগম কদমতলী পশ্চিমপাড়া এলাকার মৃত মনসুর আলী মাতব্বরের স্ত্রী।

ওসি সরাফতউল্লাহ জানান, নূরু মিয়া মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী। আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে নূরু ধারালো বটি ও ছুরি দিয়ে তার মা রিজিয়া বেগমকে এলোপাথাড়ি কোপাতেশুরু করে। এতে ঘটনাস্থলেই রিজিয়া বেগম মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র:বাংলা ট্রিবিউন