সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ ২৭ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ এবং ১৩ শাবান ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা ১ ও ৬। শুভ বার শুক্র ও রবিবার। শুভ রত্ন হীরা ও রুবি।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। শিল্প-সংস্কৃতির প্রতি অনুরাগ দেখা দিতে পারে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষকে মনের কথা খুলে বলার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো কারণে হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কণ্ঠশিল্পীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও থাকতে পারে। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। বাড়িতে আত্মীয় সমাগমের সম্ভাবনা আছে। চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। প্রথম সাক্ষাতেই অন্যের মন জয় করতে পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জনের নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় মোটামুটি অনুকূল থাকবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। প্রয়োজনবোধে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি সামগ্রিকভাবে খুব একটা শুভ বলা যাবে না। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন।
সূত্র: এনটিভি









