শিক্ষা

১৫ই আগস্ট স্মরণে ইবিতে ছাত্রলীগের আলোচনা সভা

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

ইবি প্রতিনিধি:
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের আয়োজনে সোমবার বেলা ১১টা হলের টিভি রুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল খায়ের, রিয়াজুল ইসলাম রানা, জুয়েল রানা, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আনিচুর রহমান আনিচ, জামিলুর রেজা সেলিম, আতাউর রহমান, মো: রেদওয়ান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, শেখ হাসানুজ্জামান, ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদক এনাম খান মিরাজ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগষ্ট মাস শোকের মাস, এ মাসে যে মহান নেতাকে হত্যা করা হয়েছে তার বেদনা আমারা কোন ভাবেই ভুলে থাকতে পারি না। তবে আমাদের এ শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের সোনার বাংলা গড়ার নিমিত্তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। ছাত্রলীগের প্রত্যেকটি কর্মী বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে।

তারা আরও বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের জায়গা এ বাংলার মাটিতে হবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অপতপরতাকে রুখে দিতে হবে এবং যে যেখানে আছি সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় তারা বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৫ আগস্ট ১৯৭৫-এ যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে সদা প্রস্তুত থাকার অঙ্গিকার করেন।

স/অ