সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ ২৬ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ এবং ১২ শাবান ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ:শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা:৬ ও ৯। শুভ বার:শুক্র ও মঙ্গল। শুভ রত্ন:হীরা ও রক্তপ্রবাল।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য ভুল বোঝাবুঝি অবসান হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। আপনজনরা শত্রুতা করতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুখ অশান্তিতে ভুগতে পারেন। তবে এ নিয়ে উদ্বেগের খুব একটা কারণ নেই। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজ-কর্মে সুফল পাবেন। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করবেন। কোনো আশা পূরণ হতে পারে। বিলাস-দ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ অনুকুল থাকবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। অসুখ বিসুখের ব্যাপারে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
গৃহে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোড়দার করুন। এ ব্যাপারে প্রত্যাশিত কারো সহযোগিতা পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ভদ্র ব্যবহার দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ঋণগ্রাস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। গোপন শত্রুরা ক্ষতি করা চেষ্টা করতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে না। কাজ-কর্মে প্রত্যাশিত অগ্রগতি হতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সহযোগিতা আশা করতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক কাজ-কর্মে সুফল পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো সিনিয়র সহকর্মীর পরামর্শে উপকৃত হতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি সামাজিকভাবে শুভ সম্ভাবনাময়। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ট্যাক্সসংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। কোনো সামাজিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে।
সূত্র: এনটিভি









