অর্থ ও বাণিজ্য

কমলো সোনার দাম

নিউজ ডেস্ক৭ মে ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টানা কয়েক দফা সোনার দাম বাড়ার চার মাস পর সোনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ১১৬৬ টাকা কমেছে। অন্যান্য মানের সোনার দামও ভরিতে ৮১৬ টাকা থেকে ১১০৮ টাকা পর্যন্ত কমেছে।

আজ রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়ে জানায়, সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। ‘

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৫ হাজার ৮৯৮ টাকা। সোমবার থেকে ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতিভরি ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯৬৫ টাকা ও ১৮ ক্যারেট ৩৯ হাজার ৪৮৩ টাকা। ভরিতে ২২ ক্যারেটে ১১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১১০৮ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৮১৭ টাকা কমেছে।

সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম হবে ২৪ হাজার ৮৪৪ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ৬৬১ টাকা। এ ক্ষেত্রে দাম কমেছে ৮১৭ টাকা। সোনার সঙ্গে কমেছে রুপার দামও। বর্তমানে ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১০৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা কমে হয়েছে ১০৫০ টাকা।

সূত্র: কালের কন্ঠ