সিল্কসিটিনিউজ ডেস্ক পেন বাংলাদেশ এর নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়ছে। কমিটিতে মুহম্মদ নূরুল হুদা প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। এ ছাড়া সাংসদ কাজী রোজী সভাপতি ও ড. সৈয়দা আইরিন জামান মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার পেন বাংলাদেশ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর কাকরাইলে অডিট ভবনের হাফিজ উদ্দিন খান কনফারেন্স রুমে সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি মাসুদ আহমেদ। এতে ৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে মুহম্মদ নূরুল হুদা প্রধান উপদেষ্টা মনোনীত, সাংসদ কাজী রোজী সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ড. সৈয়দা আইরিন জামান মহাসচিব হিসেবে পুর্ননির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে মাসুদ আহমেদ, মাহবুবর রহমান, আলী আহমদে, ড, মাসুদুজ্জামান, শাহিদা খাতুন, মো. আবু জাফর, আকিমুন রহমান, আসলাম সানী, ঝর্না রহমান, যুগ্ম মহাসচিব পদে আশরাফ জুয়েল, নাহিদা আশরাফ, স ম খোরশেদ, কোষাধ্যক্ষ নাহার ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক আসলাম শিহির, প্রচার সম্পাদক সাইফ বরকতুল্লাহ, সহপ্রচার সম্পাদক শামসুদ্দিন হীরা, মো. মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।
কার্যকরি কমিটির সদস্যরা হলেন- আলী নিয়ামত, জামাল আহমেদ, মুরশিদ আনোয়ার, অ্যাডভোকেট শাহিদা বেগম, এম এস সিদ্দিক, নাঈম আহমেদ, সাঈদা নাঈম, সরকার মাহবুব, সুমী সিকান্দার, সোহেল মল্লিক অ্যাডভোকেট, আহসান হাবীব প্রিন্স, সোহাগ সিদ্দিকী, গোলাম মোর্শেদ চন্দন, সাহেদ মন্তাজ এবং জুনান নাশিত।
এ কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : রাইজিংবিডি










