নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর হুজরীপাড়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী ও কর্নহার থানার কর্মপরিষদ সদস্য মুহতারিমা মরিয়ম বেগম আজ ২৮.১১.২০২৬ ইং তারিখ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ ছেলে, ২ মেয়ে ও স্বামী রেখে তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
আজ শনিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার জন্য দোয়া করেন। নেতৃবৃন্দ আরোও বলেন, আল্লাহর সন্তুষ্ঠির জন তিনি সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রেখে আসছিলেন। দ্বীনি আন্দোলনের কাজে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ সংগঠনের সহকর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।











