সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জানমালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের শক্তিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায়, সোমবার ভোররাতে সন্ত্রাসী গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে আগুন দিয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের জীবন ও সম্পদ ধ্বংস করে সমাজের মূল ধারায় টিকে থাকতে পারেনি। পতিত স্বৈরাচার এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ফিরে আসার যে চেষ্টা করছে, তা সফল হবে না। দেশে আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না। জনগণ কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রহণ করবে না।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এসব কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা দায় এড়াতে পারেন না।

অবিলম্বে আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে, সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এ নেতা।