সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো ধরনের হামলা চালানো হলে ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ওয়াশিংটন ডিসি সম্ভাব্য হামলার লক্ষ্য কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলন থেকে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এ ধরনের কোনো হামলা হলে এমন মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশকে দিতে হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ, তারা (ইরান) পাগলাটে আচরণ করে। এ কারণেই তাদের কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না।
’
এর আগে গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, ইরান যুক্তরাষ্ট্রের রাজধানীতে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করতে পারে।
ডার্টি বোমা হলো এমন এক ধরনের বিস্ফোরক, যাতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। এটি পারমাণবিক বোমা নয়, তবে বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে।










