সদ্য প্রকাশিত
অর্থ ও বাণিজ্য

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পের বিকাশ ও রপ্তানি আয় বাড়িয়ে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য স্থির করেছে সরকার। এ জন্য ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, দক্ষ জনশক্তি তৈরি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনা করা হয়েছে।

একই সঙ্গে পাটকল পুনরুজ্জীবন, কৃষক ও নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং ব্যাংকিং খাতে সংস্কারের উদ্যোগও রয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এ রূপান্তর পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে কাজ করছে সরকার।