খেলা

মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালে ওঠার লড়াই জমিয়ে তুলল পাকিস্তান

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের কাছে হার দিয়ে শুরু হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। তবে সেই হতাশা পেছনে ফেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান।

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াই জমিয়ে তুলেছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পাকিস্তান। ৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আবদুল্লাহ। এরপর ৮ ও ২৩ মিনিটে জোড়া গোল করেন নাজিব উল্লাহ।

প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।

পাকিস্তান-মালদ্বীপ ম্যাচের একটি মুহূর্ত। ছবি: মীর ফরিদ
এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক হারে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াল ৩। এক ম্যাচ খেলে সমান ৩ পয়েন্ট ভারতেরও।

গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। সাফ চ্যাম্পিয়নশিপে একাধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে বিবেচনা করা হয় মুখোমুখি লড়াইয়ের ফল, এরপর গোল ব্যবধান।

আগামী ১১ নভেম্বর মালদ্বীপ হেরে গেলে বা ড্র করলে ভারত ও পাকিস্তান ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে। কিন্তু মালদ্বীপ ভারতের বিপক্ষে জিতলে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৩। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের ফল ও গোল পার্থক্য দেখা হবে।