জাতীয়

সাভার-ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বাস ২টিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
রবিবার (৮ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিংয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।