জাতীয়

দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে ১৭ লাখ মেট্রিক টন চাল ও গম ৩ লাখ মেট্রিক টন মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রবিবার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

 

খাদ্যমন্ত্রী জানান, এ বছরে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন। কৃষক বিক্রি করতে চাইলে ধান আরও সংগ্রহ হবে। ৩৫ টাকা প্রতি কেজি দরে কিনবে সরকার। সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, ৪৯ টাকা প্রতি কেজি দরে কিনবে।
আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন, ৪৮ টাকা প্রতি কেজি।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। চাল পহেলা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে। মোটা চালের দাম বাড়েনি, মিনিকেটের দাম বেড়েছে।

চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। দেশের খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।