সিল্কসিটিনিউজ ডেস্ক:
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈঠাখালী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় জামালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে তিন যাত্রী নিহত হন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।









