সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

শেকড়ের টানে পুঠিয়া রাজবাড়িতে ফিরতে চান ভারতীয় অভিনেত্রী অঙ্গনা রায়

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
শেকড়ের টানে পুঠিয়া রাজবাড়িতে ফিরতে চান ভারতীয় অভিনেত্রী অঙ্গনা রায়

 

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশের রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির সঙ্গে রয়েছে নিজের পারিবারিক শেকড়ের সম্পর্ক। পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত সেই রাজবাড়ি নিজের চোখে দেখতে চান ভারতীয় অভিনেত্রী অঙ্গনা রায়। শুধু ঘুরে দেখাই নয়, শেকড়ের টানে একদিন বাংলাদেশে ফিরে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি একটি ভিডিওতে নিজের পারিবারিক ইতিহাস এবং রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির সঙ্গে যোগসূত্রের কথা তুলে ধরেন টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়। সেখানে তিনি জানান, পুঠিয়া রাজবাড়ি তাঁর পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কিত। বংশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই রাজবাড়ি দেখার প্রবল আগ্রহ রয়েছে তাঁর।

অঙ্গনা রায়ের এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি। বহু বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ যেন অভিনেত্রীর কাছে কেবল একটি স্থাপনা নয়, বরং নিজের শেকড় খুঁজে পাওয়ার ঠিকানা।

রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত ঐতিহাসিক এই রাজবাড়ি বাংলার অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন। ১৮৯৫ সালে মহারানি হেমন্তকুমারী দেবী প্রাসাদটি নির্মাণ করেন। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, কারুকাজ ও ঐতিহাসিক গুরুত্বের কারণে রাজবাড়িটি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করে।

একসময় পুঠিয়া রাজপরিবারের ক্ষমতা, ঐশ্বর্য ও ঐতিহ্যের প্রতীক ছিল এই রাজবাড়ি। সময়ের পরিক্রমায় রাজপরিবারের জৌলুস হারিয়ে গেলেও স্থাপত্যটি আজও বহন করছে অতীতের ইতিহাস।

অঙ্গনা রায়ের পুঠিয়া রাজবাড়ি দেখার ইচ্ছা পূরণ হলে সেটি হবে তাঁর কাছে পূর্বপুরুষের স্মৃতির কাছে ফিরে যাওয়ার এক আবেগঘন মুহূর্ত। আর রাজশাহীবাসীর জন্যও তা হবে ঐতিহাসিক এই স্থাপনাকে নতুন করে পরিচিত করার একটি সুযোগ।

পূর্বপুরুষের ভিটা দেখতে একদিন কি সত্যিই পুঠিয়ার রাজবাড়িতে পা রাখবেন অঙ্গনা রায়? এখন সেই অপেক্ষায় ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীরা।