সিল্কসিটিনিউজ ডেস্ক:
পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) থেকে এসএসপি পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।










