ছবিঘর

৩৫ বছর বয়সে মারা গেলেন গায়িকা নিকোল টেলর

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক:

মার্কিন কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘টেলর রেড’-এর সদস্য নিকোল টেলর মারা গেছেন। স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ৩৫ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

গত ২ নভেম্বর (সোমবার) এক আবেগঘন ইউটিউব ভিডিওর মাধ্যমে তার মৃত্যুর খবর জানান দুই বোন ও ব্যান্ডের অন্য দুই সদস্য নিকা ও নাতালি।
নিকোলের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার সাহস, বিশ্বাস ও লড়াইয়ের মানসিকতার কথা স্মরণ করেছেন দুই বোন। ভিডিওতে তারা জানান, জীবনের কঠিন সময়েও নিকোল দৃঢ় ছিলেন। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের সময় তার বিশ্বাস ও মানসিক শক্তি পরিবারের সদস্যদের অনুপ্রাণিত করেছে।

নিকোল টেলর ছিলেন ‘টেলর রেড’ ব্যান্ডের তিন সদস্যের একজন। তার দুই বোন নিকা ও নাতালিকে নিয়ে গঠিত এই ব্যান্ডটি কান্ট্রি মিউজিকের জন্য পরিচিত। একসঙ্গে গান করার পাশাপাশি তিন বোনের পারিবারিক বন্ধনও ছিল বেশ দৃঢ়।

 

নিকোলের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন তার ভক্ত ও সংগীতপ্রেমীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তবে নিকোলের অসুস্থতা, চিকিৎসা কিংবা মৃত্যুর নির্দিষ্ট সময় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তার পরিবারের সদস্যরা।