খেলা

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


চীন বিতর্ক ছাপিয়ে গোল করলেন কিলিয়ান এমবাপে। জুড বেলিংহামও করলেন মাইলফলক ছোঁয়া গোল। রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ।

২১তম মিনিটে বেলিংহাম রিয়ালের লিড দ্বিগুণ করেন। হাফওয়ে লাইন থেকে বল টেনে এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে খালি জালে বল ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল।

তারপর হাফটাইমের আগে তৃতীয় গোল করেন রিয়ালের রেকর্ড চুক্তি ইয়ান দিওমান্দে। কর্নার কিক হাফ ক্লিয়ারের পর দারুণ ভলিতে ৩-০ করেন তিনি।

রিয়াল তাদের শেষ পাঁচ ম্যাচের সবগুলো জিতল। আগের ম্যাচেই তারা লিগের সবচেয়ে বড় ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারায়।

এই জয়ে মাদ্রিদ ক্লাব শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামাল। ২৭ পয়েন্ট তাদের। ৩০ পয়েন্ট বার্সার এবং ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।

সূত্র: ঢাকা পোস্ট