সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

বাঘায় নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া
বাঘায় নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

বাঘা, উপজেলা প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেঙ্গাড়ী বাজারসংলগ্ন পদ্মা নদীতে এ নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। চলবে শনিবার পর্যন্ত। নৌকাবাইচ ঘিরে এরই মধ্যে বাঘা, চারঘাট, লালপুরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে বসছে বিশাল গ্রামীণ মেলা। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় প্রায় ৫০০ ছোট-বড় দোকান বসবে। মৃৎশিল্প, খেলনা, মিষ্টি, প্লাস্টিক পণ্যসহ গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজাবেন। আয়োজক কমিটি জানায়, সর্বশেষ ২০২৩ সালে এ মেলার আয়োজন হয়েছিল।

মৃৎশিল্পের দোকানি নরধম পাল, রেজাউল ও আনসারসহ ব্যবসায়ীরা জানান, প্রতিবছর এ সময় তারা মেলায় এসে বেচাকেনা করেন। এতে বাড়তি আয় হয়। শিশুদের খেলনা ও মিষ্টির দোকানে বেচাকেনা বেশি হয় বলেও জানান তারা।

আয়োজক কমিটির সভাপতি তোজাম্মেল হক বলেন, হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আশা করছি, হাজার হাজার দর্শকের সমাগমে এটি সফল উৎসবে পরিণত হবে।