সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার ওসি জুলফিকার আলী।