সিল্কসিটিনিউজ ডেস্ক:
দুর্গম পার্বত্য অঞ্চলের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সেনা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

এ সময় সেনা প্রধান রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন। সেনাসদর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সেনা সদর সূত্র জানায়, পরিদর্শনকালে, তিনি পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি ও মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের পেশাদারি, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাবাহিনীর সামরিক সচিব; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাস দস্যরা উপস্থিত ছিলেন।









