সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

গোদাগাড়ীতে ৫৪ বোতল ক্যাপ্টেন মদ জব্দ

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে ৫৪ বোতল ক্যাপ্টেন মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী সীমান্তের গোদাগাড়ী থেকে ৫৪ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বিজিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি জানায়-  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ীর শেকেরপাড়া নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর টহল দল দেখতে পায় যে, একজন ব্যক্তি আম বাগানের দিকে আসছে। তৎক্ষনাত তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা বস্তাটি ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৫৪ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম করতে হয়। জব্দকৃত মাদকদব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

স/আ