সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
রাজশাহী

চুরি করা মোটরসাইকেল ফেলে পালালো চোর

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া
চুরি করা মোটরসাইকেল ফেলে পালালো চোর

বাগমারা প্রতিনিধি:


চুরি করা মোটরসাইকেল নিয়ে দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়ায় একটি গাড়ি ফেলে পালিয়েছে চোর। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটির মালিকের সন্ধান পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাইসারা কালিতলা মোড়ে আকবরের দোকানে চুরির চেষ্টা চালানো হয়। কয়েকজন ব্যক্তি দুটি গাড়ি নিয়ে সেখানে আসেন। এ সময় পানবরজে পান ভাঙতে যাওয়ার পথে কয়েকজন এলাকাবাসী বিষয়টি দেখতে পান। তারা চোরদের ধাওয়া করলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে একটি মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। অন্য গাড়িটি নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটির মালিকের সন্ধান পাওয়া যায়। মোটরসাইকেলটির মালিক বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের দেলশাদ আলী। তার ছেলে আব্দুল ওয়াহেদ মোটরসাইকেলটি ব্যবহার করতেন।

জানা গেছে, শুক্রবার রাতে আব্দুল ওয়াহেদ গ্রামের ২৫ থেকে ৩০ জন যুবকের সঙ্গে বাসুপাড়া ইউনিয়নের জ্যোতীনগঞ্জ বাজারে বেহুলা-লখিন্দরের গান শুনতে যান। সেখান থেকেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি। পরে চাইসারা কালিতলা মোড়ে চুরির চেষ্টার সময় ফেলে যাওয়া মোটরসাইকেলটি তার বলে শনাক্ত করা হয়। মোটরসাইকেলটি কীভাবে চোরদের হাতে গেল এবং দোকানে চুরির চেষ্টার সঙ্গে জড়িতরা কারা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে মোটরসাইকেলের প্রকৃত মালিক দোদ আলীর ছেলে আব্দুল ওয়াহেদ জানান, আমরা রাতে গান শুনতে গিয়েছিলাম সেখান থেকে মোটরসাইকেল হারিয়ে গেছে। অনেক খোঁজাখুরি করেও সেটা উদ্ধার করতে পারেনি। আমরা যতজন গিয়েছিলাম সবাই জানে বিষয়টি। চুরি করে এসে গাড়ি নিয়ে চোর দোকানেও চুরি করে। পরে সাংবাদিকের মাধ্যমে জানতে পারি আমাদের গাড়ির সন্ধান।

এ ঘটনায় হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পেয়েছি সেখানে এক দোকান চুরি হয়েছে চুরি করতে আসা মোটরসাইকেল রেখে তারা পালিয়ে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।