সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি দুই গৃহবধুর

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি দুই গৃহবধুর

​বাগমারা প্রতিনিধি:


রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে একই দিনে নিজ বাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া দুই গৃহবধূর ১০ দিনেও কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ গৃহবধূরা হলেন- একই পরিবারের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)।

​গত ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে কাতিলা এলাকা থেকে তারা দুজন একযোগে নিখোঁজ হন। ঘটনার পর থেকে স্বজনরা তাদের সম্ভাব্য সমস্ত স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো খবর পাননি। দিন যত গড়াচ্ছে, স্বজনদের উৎকণ্ঠা ও উদ্বেগ ততই বাড়ছে।

​এ ঘটনায় নিখোঁজদের পরিবার বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে। ​ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও উদ্ধার না হওয়ায় জনমনে সন্দেহ দেখা দিয়েছে।

বাগমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানাযন, জিডির সূত্র ধরে তাদের অনুসন্ধানে কাজ চলছে এবং সম্ভাব্য সব প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের সহায়তা নেওয়া হচ্ছে।