সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

রাজশাহীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
রাজশাহীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হৃদয় (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হৃদয়কে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মাত্র একদিনের ব্যবধানে তার মৃত্যু হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগী। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরিয়েছেন ১৮ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

সোমবারের তথ্য অনুযায়ী, রামেক হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে তিনজন।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান- হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছে।