সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

নতুনদেরও সুযোগ দিয়ে প্রথম আলোয় চাকরির সুযোগ

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
নতুনদেরও সুযোগ দিয়ে প্রথম আলোয় চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক পত্রিকা প্রথম আলো। প্রতিষ্ঠানটির অ্যাডভার্টাইজমেন্ট সেলস বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ (ফ্রন্ট ডেস্ক)’, ‘সিনিয়র এক্সিকিউটিভ (ক্ল্যাসিফাইড)’ এবং ‘ম্যানেজার’ পদে চট্টগ্রামে এই নিয়োগ দেওয়া হবে।

 

জুনিয়র এক্সিকিউটিভ (ফ্রন্ট ডেস্ক)

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কাস্টমার সেবা প্রদানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় টাইপ ও পাঠে দক্ষতার পাশাপাশি বাংলা ভাষায় সুন্দর বাচনভঙ্গি থাকতে হবে। ই-মেইলে যোগাযোগ এবং মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল চালনায় সক্ষম হতে হবে।

 

সিনিয়র এক্সিকিউটিভ (ক্ল্যাসিফাইড)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শিতা থাকতে হবে।

 

ম্যানেজার

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং বা ব্যবসা সম্পর্কিত বিষয়ে সংশ্লিষ্ট ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে পারদর্শী এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় দক্ষ হতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ১০ মে, ২০১৭ পর্যন্ত।

 

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

 সূত্র: এনটিভি