ছবিঘর

নতুন সাজে এলসা-অ্যানা, আসছে ‘ফ্রোজেন ৩’

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র সিরিজ ‘ফ্রোজেন’-এর তৃতীয় পর্বের প্রথম লুক প্রকাশ করেছে ডিজনি। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘ডি২৩’ সম্মেলনে ‘ফ্রোজেন ৩’ সিনেমার চরিত্রগুলোর প্রথম ছবি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

প্রকাশিত ছবিতে আনা, এলসা, ওলাফ, ক্রিস্টফ ও সভেনকে জমকালো পোশাকে দেখা গেছে। বিশেষ করে আনা ও ক্রিস্টফের নতুন পোশাক দেখে তাদের সম্ভাব্য রাজকীয় বিয়ে নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে। চলচ্চিত্রটির কাহিনী সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করলেও, আগামী ২০২৭ সালের ২৪ নভেম্বর থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের কালজয়ী রূপকথা থেকে অনুপ্রাণিত হয়ে ২০১৩ সালে প্রথম মুক্তি পায় ‘ফ্রোজেন’।

২০১৪ সালে সিনেমাটির বিশ্বখ্যাত গান ‘লেট ইট গো’-এর জন্য অস্কার জিতে নেয় ডিজনি।
এদিকে ডিজনির প্রধান নির্বাহী (সিইও) বব আইগার জানান, তৃতীয় পর্বের কাজ চলাকালীনই স্টুডিওটি ‘ফ্রোজেন ৪’ নির্মাণের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগের সিনেমাগুলোর মতো এই পর্বগুলোর জন্যও গান রচনা করবেন বিখ্যাত সংগীতজুটি ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ।