সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
খেলা

বার্সেলোনা ছেড়ে কোথায় যাচ্ছেন আরাউহো

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
বার্সেলোনা ছেড়ে কোথায় যাচ্ছেন আরাউহো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন ঠিকানায় পাড়ি দিতে যাচ্ছেন রোনাল্‌দ আরাউহো। পুরো এক মৌসুমের জন্য বার্সেলোনার এই ডিফেন্ডারকে ধারে দলে টানছে লিভারপুল।

বিবিসির খবরে বলা হয়েছে, চুক্তিতে ২৭ বছর বয়সী আরাউহোকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও থাকছে লিভারপুলের। এই সপ্তাহের শেষ ভাগে ইংলিশ ক্লাবটিতে যোগ দিতে পারেন উরুগুয়ের এই ফুটবলার।

গত চার মৌসুমের মধ্যে তিনবার বার্সেলোনার লা লিগা জয়ে ভূমিকা রেখেছেন আরাউহো। গত মৌসুমে কাতালান ক্লাবটিকে নেতৃত্ব দেন তিনি।

বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি আছে আরাউহোর। তবে গত মৌসুমে শুরুর একাদশে খেলার সুযোগ খুব একটা পাননি তিনি। মাত্র ১১টি লিগ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। পাউ কুবারসির সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে জেরার্দ মার্তিনকে খেলান বার্সা কোচ হান্সি ফ্লিক।

২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ২০০টির বেশি ম্যাচ খেলেছেন আরাউহো।

বিশ্বকাপ থেকে চোট নিয়ে ফিরেছিলেন আরাউহো। তবে ধীরে ধীরে ফিটনেস ফিরে পেয়ে এখন মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি।

ইব্রাহিমা কোনাতে ফ্রি ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর নিজেদের রক্ষণভাগ শক্তিশালী করার চেষ্টা করছে লিভারপুল।