সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
খেলা

বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ সেঞ্চুরি খরা কাটাতে চান লাবুশানে

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
বাংলাদেশের বিপক্ষে দীর্ঘ সেঞ্চুরি খরা কাটাতে চান লাবুশানে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নামের পাশে দুই অংকের সেঞ্চুরি আছে। তবে টেস্ট ক্যারিয়ারের ১১ সেঞ্চুরির সর্বশেষটি করেছেন ২০২৩ সালের জুলাইয়ে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে করা ১১১ রানের ইনিংসের পর ২১ টেস্ট পেরিয়েছে কিন্তু আর সেঞ্চুরির দেখা পাননি মারনাশ লাবুশানে।
২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েছিলেন লাবুশানে। কিন্তু ৯০ রানে থেমে যাওয়ায় আর সেঞ্চুরি পাওয়া হয়নি। এবার সেই দীর্ঘ খরা কাটাতে চান তিনি।

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করতে আশাবাদী তিনি।
নিজের অফ ফর্ম নিয়ে লাবুশানে বলেছেন, ‘চার-পাঁচ বছর ধরে টেকনিক্যাল সমস্যাগুলো বাড়তেই থাকে। আর আমি সব সময় স্বল্পমেয়াদি সমাধান খোঁজার চেষ্টা করেছি। নিজের সেরা ছন্দে ফেরার জন্য ঠিক কী প্রয়োজন, বিরতিটা সেটি বোঝার সুযোগ পেয়েছি।

এতে প্রস্তুতিও খুব ভালো হয়েছে। আশা করি এই পরিশ্রমের পর ইতিবাচক ফল দেখতে পাব।’
বিরতিতে মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করেছেন বলে জানান লাবুশানে। ৩২ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘গত আট সপ্তাহ নিজের মৌলিক বিষয়গুলোতে মনোযোগ দিয়েছি এবং উন্নতির জন্য কাজ করেছি। ঘণ্টার পর ঘণ্টা সাধারণ বিষয়গুলো চর্চা করেছি।

নিজের ব্যাটিংয়ের ধরন ও সার্বিক টেকনিক নিয়েও কাজ হয়েছে। এমন কিছু আমার খুব দরকার ছিল।’