সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বিশ্বকাপ জয়ের নায়ক তোরেসের গ্রাফিতি নষ্ট, উঠল নতুন জাতীয় দলের দাবি

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০২৬১ মিনিট পড়া
বিশ্বকাপ জয়ের নায়ক তোরেসের গ্রাফিতি নষ্ট, উঠল নতুন জাতীয় দলের দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০২৬ ‍বিশ্বকাপে ফেরান তোরেসের একমাত্র গোলেই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করে নায়ক বনে গেছেন তিনি।

বার্সেলোনার রাস্তায় বিশাল এক গ্রাফিতি আঁকা হয়েছিল ২৬ বছর বয়সী এই তারকার। সেই গ্রাফিতি নষ্ট করে দেওয়া হয়েছে। এতেই শুরু হয়েছে বিতর্ক। স্পেনের সংবাদমাধ্যম ‘দাইরো এএস’ এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, স্পেন বিশ্বকাপ জেতার পর বার্সেলোনার গ্রাসিয়া এলাকার রাস্তায় একটি দেওয়ালে আঁকা হয়েছিল ফেরান তোরেসের গ্রাফিতি। তোরেস ক্লাবের হয়ে খেলেন এই বার্সাতেই। আর সেখানেই নষ্ট করা হলো তাঁর আঁকা গ্রাফিতি।

এই গ্রাফিতিটি এঁকেছিলেন টিভিবয় নামের এক শিল্পী।

সেখানে দেখা যাচ্ছিল, বিশ্বকাপে চুমু খাচ্ছেন তোরেস। তাঁর মাথায় একটি টুপি। তাতে লেখা, ‘স্পেনকে আবার সেরা করেছি।’
অথচ ২৪ ঘণ্টার মধ্যেই সেই গ্রাফিতি নষ্ট করা হয়েছে। তার ওপর রং করে দেওয়া হয়েছে।

পাশাপাশি রং দিয়ে লেখা হয়েছে, ‘আমরা কাতালানের জাতীয় দল চাই।’
এই স্লোগান থেকে স্পষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। বার্সেলোনা কাতালান প্রদেশের শহর। স্পেনের অধীনে থাকলেও কাতালান প্রদেশের মানুষেরা নিজেদের স্পেনের নাগরিক মনে করেন না। বারবার তাঁরা স্লোগান তোলেন, ‘কাতালান স্পেনের অংশ নয়।’

এদিকে স্পেন বিশ্বকাপ জেতার পরেও সেই বিতর্ক কমল না। বরং তা আরো বেড়ে গেল।