সিল্কসিটিনিউজ ডেস্ক:
ব্রাজিল ফুটবল দলের শুভকামনায় শেরপুরে মিলনমেলা ও আনন্দ মিছিল করেছেন ব্রাজিল সমর্থকরা।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে আনন্দ র্যালি বের করেন সমর্থকরা।

এ সময় ব্রাজিল দলের জার্সি পরে ভুভুজেলা বাঁশি বাজিয়ে জাতীয় পতাকা ও ব্রাজিলের পতাকা নিয়ে, ফেস্টুন ও বাদ্য-বাজনাসহ নেচে-গেয়ে ব্রাজিল দলের ফুটবল উল্লাস প্রকাশ করেন।
আয়োজকদের অন্যতম ব্রাজিল ফ্যান জাকির হোসেন বলেন, ‘শেরপুরে আমরা বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল দলের অন্যতম সমর্থক। পাঁচবারের চ্যাম্পিয়ন ও আমা অলটাইম ফেভারিট ব্রাজিল হচ্ছে এবার তারকা খেলোয়াড় সমৃদ্ধ দল।
তিনি বলেন, ‘আমরা আশা করছি এবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।
ব্রাজিল দলের শুভকামনায় আমরা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই মিলনমেলা এবং র্যালির আয়োজন করেছি। শহরের বিভিন্ন মোড়ে প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল দলের খেলাগুলো প্রদর্শনের ব্যবস্থা করা হবে।’









