সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

কথা বলছেন এরিকসেন, শিগগিরই হাসপাতাল ছাড়ার আশা

নিউজ ডেস্ক৮ জুন ২০২৬১ মিনিট পড়া
কথা বলছেন এরিকসেন, শিগগিরই হাসপাতাল ছাড়ার আশা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডেনমার্ক ও ইউক্রেনের মধ্যকার প্রীতি ম্যাচে জ্ঞান হারানোর পর ভালোভাবে সেরে উঠছেন ড্যানিশ ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল রাতে ইউক্রেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ৬৫ মিনিটে হঠাৎ বুকে হাত দিয়ে পড়ে যান। ফলে ম্যাচটি স্থগিত এবং পরবর্তীতে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ডেনমার্ক ফুটবল ফেডারেশন জানিয়েছে, এরিকসেনের জ্ঞান ফিরেছে। তার মনোবল চাঙা ।

ওডেন্সে ইউনিভার্সিটি হাসপাতালে পরিবারের সঙ্গে আছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। খবর মার্কা
চিকিৎসকদের আশা, এরিকসেন শিগগিরিই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। পুরোপুরি সেরে উঠতে তিনি বাড়িতে বিশ্রামে থাকবেন।

আচমকা মাঠে পড়ে যাওয়া ঘটনাটি নিছক একটি আতঙ্কিত হওয়ার ঘটনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের হঠাৎ মাটিতে পড়ে যান এরিকসেন। তবে মাঠে তাৎক্ষণিক চিকিৎসায় জ্ঞান ফিরে পান। তারপর হেঁটে মাঠ ছাড়েন। এরপর তাঁকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গ্যালারি থেকে করতালি দেওয়া হয় ও স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়।
এর আগে ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন এরিকসেন।

অতীতের এই স্বাস্থ্যগত সমস্যার কারণে গত রাতের ঘটনা সবার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে।