সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
অপরাধ ও দুর্নীতি

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক২৪ মে ২০২৬১ মিনিট পড়া
ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত আমিনুল ইসলাম উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার পার্শ্ববর্তী কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাকে কুপিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম জানান, উদ্ধারকালে লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করে ওই পুকুরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান ওসি।