জাতীয়

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক২১ মে ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এরপর মঙ্গলবার সন্ধ্যায় হরিপুর বাজার এলাকা থেকে আল মারজানকে গ্রেপ্তার করা হয়। এদিকে বুধবার সন্ধ্যায় চতুল বাজার এলাকা থেকে রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন উপজেলা ছাত্রদল নেতা বদরুল আলম ও তার সহযোগীরা।

পুলিশ জানায়, রিপন এর আগে ঢাকায় একটি রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে সাত মাস কারাভোগ শেষে জামিনে বাড়ি ফেরেন তিনি।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবর রহমান বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় নাশকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির মতো যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।’

তিনি আরো জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।